বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এবার এর পাশাপাশি মোটরসাইকেলের সামনের দিকেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের






















