Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

রাইডিং এর সাথে মিউসিক শোনা

অক্টোবর 01, 2019
রাইডিং এর সাথে মিউসিক শোনা

অনেক রাইডার আছেন যারা গান শুনতে শুনতে বাইক চালাতে পছন্দ করেন। আমার এক বন্ধু আছে সে মিউসিক ছাড়া বাইক চালাতেই পারে না। হয়ত সে মনোযোগ দিয়ে গানের কথা গুলা শুনছে না কিন্তু গান ছাড়া রাইড করেও মজা পাচ্ছে না।

তবে, গান শোনার সময় মোটরসাইকেল চালানো কি নিরাপদ? না নিরাপদ না। দুকানে হেডফোন লাগিয়ে বাইক চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আপনি এক কানে এয়ার ফোন ব্যাবহার করতে পারেন। তবে তা গান শোনার জন্য ব্যাবহার না করাই উত্তম।

কর্মক্ষেত্রে কোনও কাজ সম্পাদন করা অবস্থায় সংগীত শুনতে আপনার মনোনিবেশ করা বা পরীক্ষার জন্য অধ্যয়নের সময় গান শোনা পড়াশোনাকে বাধাগ্রস্ত করে কিনা তা নিয়ে প্রচুর অধ্যয়ন হয়েছে। সংগীত শোনার সময় নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা নিয়ে কিছু গবেষণা হয়েছে। চলুন এই সম্পর্কে সামান্য আলোচনা করা যাক…

# খুব জোরে এবং আগ্রাসী

বেশ কয়েকটি গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যখন আপনি অত্যন্ত জোরে সংগীত শুনেন (95 ডেসিবেলের উপরে) আপনার প্রতিক্রিয়া খুব ধীর হয় ও হঠাৎ করে সিধান্ত নিতে পারেন না। এছাড়াও ভারী বা আক্রমণাত্মক সংগীত আপনাকে উত্তেজিত করে। মোটরসাইকেলের উত্তেজনা একটি বড় সমস্যা হতে পারে বিশেষত আপনি যদি বেস্ত মোড় বা অনেক বিজি রাস্তায় চলাচল করেন।

# পছন্দের গান

বাইক চালানোর সময় যদি আপনি আপনার পছন্দের গান শুনেন তবে আর বিপদ হতে পারে। দেখা যাবে আপনি ভুল ভাল টার্ন নিয়ে ফেলছেন, সিগনাল দিতে ভুলে যাচ্ছেন বা হঠাৎ অনেক স্পীডে বাইক চালাচ্ছেন ইত্যাদি। আবার গানের সুর শুনতে গিয়ে আপনি পাশের যানবাহনের হর্ন শুনতে পাবেন না, ফলে ঘটতে পারে মারাত্তক দুর্ঘটনা।

# স্লো অথবা ফাস্ট মিউসিক

আপনি যে গানটি শুনছেন তা যদি দ্রুত গতির হয়ে থাকে তবে আপনার মস্তিষ্ক কোনও কারণে সেই গানের সাথে মিল রাখতে চায়। ফলে আপনি উচ্চ গতিতে বাইক চালাতে চাইবেন। আবার আপনি যদি স্লো মিউসিক শুনেন তবে আবার আপনি আস্তে বাইক চালাতে চাইবেন। এই দুটোই বিপদ ডেকে আনতে পারে। আপনি যে রাস্তায় বাইক চালাচ্ছেন তার সাথে মিল রেখে বাইক চালাতে হবে।

# হাইওয়েতে সংগীত শুনতে এড়িয়ে চলুন

হাইওয়েতে রাইডের সময় সংগীত শোনা থেকে এড়িয়ে চলুন। হাইওয়েতে অনেক বড় বড় যানবাহন থাকে সেই সাথে থাকে প্রচুর শব্দ। আপনি যদি অন্য যানবাহনের সিগন্যাল শুনতে না পান বা আপনার ফেবারেট কিউসিকে বেশি মনোযোগ দিয়ে ফেলেন হতে পারে এটাই আপনার জিবনের শেষ রাইড।

হাইওয়েতে খুইব বিপদ জনক যায়গা যদি আপনি ভালো রাইডার না হন কিন্তু আপনি যদি ভালো রাইডার হন তবে হাইওয়েতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন।

বাইক চালানোর সময় মিউসিক শোনা কোন অবস্থাতেই নিরাপদ না। তবে আপনি যদি এই ফিল টা নিতেই চান যে বাইক চালাবেন আর আপনার পছন্দের মিউসিক শুনবেন তাহলে আপনি বাইকের আলাদা স্পীকার সেট করে নিতে পারেন। এতে আপনার মিউসিক শোনাও হল আবার আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারলেন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Liqui Moly ব্যবহারের সঠিক নিয়ম: কোন পণ্য কখন ব্যবহার করবেন?

জুন 14, 2026

বাংলাদেশে প্রচলিত টপ ১০ বাইকিং মিথ – সত্য জানুন, ভুল ধারণা ভাঙুন

এপ্রিল 30, 2026

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

সাম্প্রতিক লেখা

Hunter 350 vs Classic 350: 2026 Updates & Price in Bangladesh

নভেম্বর 02, 2026

CFMoto 250NK vs Hero Xtreme 250R: দাম, পারফরম্যান্স ও ফিচার তুলনা

নভেম্বর 01, 2026

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট: গত ৫ বছরে ১০টি বড় পরিবর্তন

অক্টোবর 31, 2026