Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি
  • RSS - আর্টিকেল
  • RSS - বাইক

© 2026 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

বাইক ওয়াসের সময় লক্ষনিয়

অক্টোবর 06, 2019
বাইক ওয়াসের সময় লক্ষনিয়

বাইক আমাদের যতটা পছন্দের তেমনি ঠিক ততটাই অপছন্দের বাইক ওয়াশ এর কাজ টা। বাইক ওয়াশের জন্য যে জিনিষ টি আমাদের সবচেয়ে বেশি দরকার তা হল পর্যাপ্ত সময়। কারন সময়ের অভাবে আমরা বাইকটিকে ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি না।

বাইক ওয়াশের সময় সুধু ময়লা পরিস্কার নয়, বাইকের সকল জয়েন্ট ঠিক আছে কিনা, সর্বোপরি বাইকটি সঠিক অবস্থায় আছে কিনা তা ভালো ভাবে পরিক্ষাকরে দেখা।

মুলত বাইক ওয়াস বাইকের জন্য খুব গুরুত্ব পূর্ণ। বাইক কিছু কাজ আছে যা আপনাকে অবশ্যই করতে হবে আবার কিছু কাজ আছে যা থেকে আপনাকে বিরত থাকতে হবে।

বাইক ওয়াশের সময় যে সকল বিষয়ের দিকে কড়া নজর রাখতে হবে চলুন, সে সম্পর্কে আলোচনা করা যাক…

# গরম অবস্থায় ওয়াশঃ
ড্রাইভ করে এসেই বাইক ওয়াস করবেন না। এটা বাইকের ইঞ্জিনের জন্য খুবিই বিপদজনক। এই ব্যাপারে বস্তারিত জানতে আপনি এই আর্টিকেল টি পড়তে পারেন।

# ডিটারজেন্টঃ
বাইক ওয়াশের জন্য তৈরি নয় এমন cleaning products এড়িয়ে চলুন। কারণ তাতে কঠোর ডিটারজেন্ট বা রাসায়নিক সলভেন্ট থাকতে পারে যা আপনার বাইকের ধাতব রঙ ও প্লাস্টিকের ক্ষতি করতে পারে।

# প্রেশার স্প্রেঃ
উচ্চ চাপ যুক্ত স্প্রে ব্যবহার করবেন না। এটা আপনার মোটরসাইকেলর ক্ষতি করতে পারে। বাইকের রং উঠে যাবার অন্যতম কারণ এটি, বিশেষ কোরে পুরাতন বাইকের ক্ষেত্রে বেশি বিপদজনক।

# স্পার্ক প্লাগঃ
নিয়মিত স্পার্ক প্লাগ পরিষ্কার একটা ভালো অভ্যাস। বাইক ওয়াসের সময় স্পার্ক প্লাগটিও পরিষ্কার করে নিতে পারেন। তবে কোন ভাবেই পানি লাগানো যাবে না। ফুয়েল ও শুকনো কাপর দিয়ে পরিষ্কার করবেন। বিস্তারিত জানতে এই খানে ক্লিক করুন।

# হেডলাইটঃ
নিজে ওয়াশের সময় আমরা বেশি উত্তেজিত থাকি। মনে হয়ে কাপড় কাচার মত জদি বাইক টাকে ধুতে পারতাম তবে ভালো হত। না এই কাজ করা যাবে না।

বাইক ওয়াশের সময় বাইকের মিটার পেনেল এ সরাসরি পানি দেওয়া যাবে না। মিটার পেনেল এর আশে পাশে বিভিন্ন ছিদ্র বা ফাঁকা দিয়ে হেডলাইটে পানি ঢুকে যেতে পারে।

# ফিল্টারঃ
বাইক ওয়াশের সময় এয়ার ফিল্টার টা ভাল মত পরিষ্কার করে নিবেন। এতে এয়ার ফিল্টার সহ বাইকের পারফর্মেন্স ভালো থাকবে।

তবে কোন ভাবেই পানি বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাবে না। উচ্চ চাপ যুক্ত বাতাস দিয়ে পরিষ্কার করবেন।

এছাড়াও বাইক ওয়াশের সময় হর্ন, ব্যাটারি ইত্যাদি তে পানি লাগানো যাবে না। আর পানি লেগে গেলেও না শুকানো পর্যন্ত বাইক স্টার্ট করবেন না। ভেজা অবস্থায় স্টার্ট করলে লাইন জ্বলে যেতে পারে।

বাংলাদেশে বিশেষ করে বর্ষাকালে বাইক বেশি নোংরা হয়। সময়-সুযোগ অনুযায়ী সপ্তাহে একবার হলেও বাইক ধোয়া উচিত। দীর্ঘদিন কাদা-বালি লেগে থাকলে বাইকের বিভিন্ন যন্ত্রাংশে মরিচা পড়ে। এটা বাইকের জন্য বেশ ক্ষতিকর।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Liqui Moly ব্যবহারের সঠিক নিয়ম: কোন পণ্য কখন ব্যবহার করবেন?

জুন 14, 2026

বাংলাদেশে প্রচলিত টপ ১০ বাইকিং মিথ – সত্য জানুন, ভুল ধারণা ভাঙুন

এপ্রিল 30, 2026

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

সাম্প্রতিক লেখা

CFMoto 250NK vs Hero Xtreme 250R: দাম, পারফরম্যান্স ও ফিচার তুলনা

নভেম্বর 01, 2026

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট: গত ৫ বছরে ১০টি বড় পরিবর্তন

অক্টোবর 31, 2026

ইভি বাইকের নিয়মিত মেইনটেন্যান্স: ব্যাটারি থেকে ব্রেক, যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি

অক্টোবর 28, 2026